নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসায়ি মোতালেব হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদন্ড:Tnntv24
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রীর পিএস এমদাদুল হক ঢাকায় গ্রেফতার: Tnntv24
সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের অভিযোগ, রূপগঞ্জে সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জে কৃষকদের জমি দখলের প্রতিবাদে ও মামলা তুলে নেওয়ার দাবীতে মানববন্ধন, বিক্ষোভ:Tnntv24
নারায়ণগঞ্জ জেলা পরিদর্শনে ৪৩ ও ৪৪তম বিসিএস ক্যাডারের ১৩ শিক্ষানবিশ এএসপি:Tnntv24
আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ:Tnntv24
রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ:Tnntv24
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজিব গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত:Tnntv24
নারায়ণগঞ্জে কনেস্টবল হত্যা মামলায় ফতুল্লা থানায় অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন:Tnntv24

রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন:Tnntv24
রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের
বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে মুড়াপাড়া ইউনিয়ন যুবদল।
বুধবার (২৬ আগষ্ট) দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় এবং মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 শোডাউনটি রূপসী-কাঞ্চন সড়কের ইছাখালী ব্রিজের সামনে থেকে শুরু হয়ে রূপগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলাকান্দাইল এলাকায় এমপির বাগানবাড়িতে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
শোডাউন পূর্বক পথসভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে কিংবা অন্য কোনো পরিচয়ে নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড অথবা জনমনে আতঙ্ক ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করার কোনো ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে কেউ নাশকতার চেষ্টা করলে যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। একই সঙ্গে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা সর্বদা সজাগ রয়েছেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক পলাশ, প্রচার সম্পাদক সাইদুর রহমান মামুন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সানি চৌধুরী, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি কামাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের কাজী দিপু, মুস্তাকিম দিপু, রতন মিয়া, আলআমিন, বাবু, রাজু, সাগর ও শাকিলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!