নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ,নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড ৪ ঘন্টা অবরোধ।Tnntv24
সিরাজগঞ্জের শাহদাতপুরের ফ্রেশফুড সার্ভিস কোম্পানির চটকদার বিজ্ঞাপন, নকল ঘিয়ের রমরমা ব্যবসা:Tnntv24
নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে ওমেদার সিন্ডিকেটের রাজত্ব ! Tnntv24
রপগঞ্জে কলেজগুলোতে ফলাফল বিপর্যয়, ৭ শিক্ষা প্রতিষ্ঠানে ফেলের পাল্লা ভারি, মাদরাসায় হতাশা :Tnntv24
রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার:Tnntv24
এইচ এসসিতে নারায়ণগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ১৮৫ জন,পাশের হার ৪৫.৭৮ শতাংশ।Tnntv24
রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলা,৪ দাঁত উপড়ে ফেলেছে :Tnntv24
২৩বছর ধরে নির্মাণাধীন বালু নদীর সেতু নির্মাণ কাজ শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ:Tnntv24
নারায়ণগঞ্জের বিএনপি’র এক প্রভাবশালী এমপি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কি তলে তলে এক ?Tnntv24
জি.এস.এইচ এক্সপ্রেস নামের একটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে ৯ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ:আদালতে মামলা।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ প্লাস মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।Tnntv24

নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ প্লাস মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ প্লাস মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।Tnntv24

নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ প্লাস মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

‘মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’—নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি-নুরুল ইসলাম সাদ্দাম

 

Tnntv24.অনলাইন ডেক্স:

“মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ+ সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এস এস সি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি। কেবল জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না; বরং মেধা, সততা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন দেশের রাজনীতি করে, নিজে, ছেলেকে দেশে পড়ায় না। একটু কাশি হইলেও সিঙ্গাপুরে চিকিৎসা দিতে নিয়ে যায়। দেশের মন্ত্রীরা, এমপিরা যখন ঢাকা মেডিকেল কলেজে, নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবে, সেদিনই এই দেশটায় কেবলমাত্র উন্নত হবে বলে ধরে নেয়া যায়।

কিছু হলে—শেখ হাসিনা বলে ডিসেম্বরে দেশে আসবে, ভাওতাবাজ একটা রাজনৈতিক দল ছিল এটা। যার ছেলে, মেয়ে, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, তার চাচতো ভাই, খালতো ভাই, তালতো ভাই যা আছে—একটারও ছেলে-মেয়ে এই দেশে থাকতো না। সবগুলোকে বিদেশে, বিদেশী পাসপোর্ট দিয়ে দিছে। দেশে আনার কোনো দরকার নাই।

​কিন্তু দেশের রাজনীতি করে মানুষের ঘাড় মটকে ২৩৪ বিলিয়ন ডলার ১৫ বছরে পাচার করেছে! দেশে কত টাকা লুটপাট করেছে, কত ব্যাংক ডাকাতি করেছে—এগুলোর হিসাব বাদ, শুধু ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে, যা দিয়ে বাংলাদেশের পদ্মা সেতুর মতো ১০ থেকে ১২টা পদ্মা সেতু বানানো সম্ভব ছিল!”

তিনি আরো বলেন সুতরাং আমরা বলতে চাই, আমাদের ভেতরে যেন সেই সততাগুলো গ্রো-আপ করে। ইসলামী ছাত্রশিবির তার জন্মলগ্ন থেকে, ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারি থেকে যে মানুষগুলোকে তৈরি করেছে, সেই মানুষদেরকে আমরা বলতে পারি বুকে হাত দিয়ে—তারা দুর্নীতির সাথে জড়িত না, স্বজনপ্রীতির সাথে জড়িত না। এই মানুষগুলো সরকারি যে দপ্তরেই কাজ করুক না কেন, বেসরকারি যেখানেই চাকরি করুক না কেন, তারা সততার সাথে, তাদের বুদ্ধিমত্তা দিয়ে জাতিকে উন্নত করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে।

​নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আব্দুল মোমিন, সাবেক মহানগর শিবির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সাঈদ সারোয়ারসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

​আলোচনা সভা শেষে উপস্থিত ৪০০ প্লাস জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!