নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে জামায়াতে ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন ও লিফলেট বিতরণ:Tnntv24
রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে  তিন যুবক গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নতুন উপজেলা কমিটি গঠন রাতুল আহবায়ক,তারেক সদস্য সচিব সেলিম সাংগঠনিক সম্পাদক:Tnntv24 
রূপগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতায় মুখোরিত শীতলক্ষ্যা, নদীর তীরে লাখো জনতার ঢল:Tnntv24
নির্মাণ কাজ  শেষ হওয়ার আগেই এশিয়ান হাইওয়ে  সড়কে ফাটল যানচলাচল ব্যহত: Tnntv24
নারায়ণগঞ্জ: বাসভাড়া কমাতে সাত ছাত্র সংগঠনের ৪৮ ঘন্টার আলটিমেটাম । Tnntv24
নারায়ণগঞ্জ:নার্গিসের অভিযোগ স্বামী সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর।Tnntv24
প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছায় ভাসলেন।Tnntv24
এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন  সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার:Tnntv24
রূপগঞ্জে আইন শৃঙ্খলার চরম অবনতি বেড়েছে চুরি-ডাকাতি-ছিনতাই:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতায় মুখোরিত শীতলক্ষ্যা, নদীর তীরে লাখো জনতার ঢল:Tnntv24

রূপগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতায় মুখোরিত শীতলক্ষ্যা, নদীর তীরে লাখো জনতার ঢল:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতায় মুখোরিত শীতলক্ষ্যা, নদীর তীরে লাখো জনতার ঢল:Tnntv24
রূপগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতায় মুখোরিত
শীতলক্ষ্যা নদীর তীরে লাখো জনতার ঢল
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় মামা- ভাগিনা প্রথম, শেখ খোকন দ্বিতীয় ও বুলেট তৃতীয় স্থান অর্জন করেছে। মাদককে না বলুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার

(৩ অক্টোবর) আয়োজিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় ছোট বড় ২৫টি নৌকা অংশ নেয়। ঢাক-ঢোল আর বৈঠার ছন্দে মুখোরিত হয়ে উঠে শীতলক্ষ্যার দুই তীর। নেমেছে লাখো মানুষের ঢল।শতশত নৌকা ও ট্রলারে করে পরিবার-পরিজন নিয়ে নদীতে উপস্থিত হন বিভিন্ন পেশাজীবীর মানুষ। তাদের উচ্ছ্বাস আর নৌকার সারিতে শীতলক্ষ্যা হয়ে উঠে উৎসবমুখর। বিকেল হতেই সাপের মতো করে বয়ে চলা শীতলক্ষ্যা নদীতে ছলাৎ ছলাৎ শব্দে মুখোরিত হয়ে উঠে চারপাশ। এই দৃশ্য দেখে বাঁশি আর ঢোলের সুরে উল্লাসে মেতে উঠে নদীর তীরবর্তীর মানুষ।  এই প্রতিযোগিতা দেখতে নারী, পুরুষ, শিশু, কিশোরসহ নানা বয়সী মানুষ নদীর তীরে ভিড় জমায়।

দীর্ঘ ১৫ বছর পর নৌকা বাইচের আয়োজন করে কাঞ্চন পৌর বিএনপি। এ আয়োজনকে ঘিরে দীঘুলিয়া, কেরাবো, কলাতলী, বান্টি, কাঞ্চনসহ আশপাশের এলাকায় উৎসবের আমেজ দেখা দেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকা তৈরিতেও ব্যস্ত সময় পার করেন কারিগররা।
নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে শীতলক্ষ্যা নদীর দুই পারে লাখো মানুষের ভিড় জমে। কেউ নদীর তীরে অবস্থান নিয়েছেন। আবার কেউ নৌকায় করে নদীতে ভাসমান অবস্থায় নৌকা বাইচ উপভোগ করেছেন। এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। তিনি পুরস্কার হিসেবে বিজয়ীদের মধ্যে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন বিতরণ করেন। শীতলক্ষ্যার শিমুলিয়া ঘাট থেকে কাঞ্চন বাজার ঘাট পর্যন্ত নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
দর্শকদের কেউ কেউ বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরণের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!