নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজিব গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত:Tnntv24
নারায়ণগঞ্জে কনেস্টবল হত্যা মামলায় ফতুল্লা থানায় অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা।Tnntv24
রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ,স্বামী পলাতক:Tnntv24
নারায়ণগঞ্জে সাইনবোর্ড এলাকা ও লিংক রোডে বাস ও ট্রাকে আগুন।Tnntv24
ফতুল্লার কাশীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত আনোয়ার হোসেন:Tnntv24
পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জে তিন ইটভাটার ১৫ লাখ টাকা জরিমানা।Tnntv24
জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজের প্রথম প্রকল্পের হ্যান্ডওভার সম্পন্ন:Tnntv24
ফরটিসের বালু ভরাটে বন্ধ পানি নিষ্কাশনের পথ, রূপগঞ্জে পানিবন্দি পাঁচ গ্রামের মানুষ:Tnntv24
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।Tnntv24
Next
Prev

আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ-সমাবেশ:Tnntv24

আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ-সমাবেশ:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ-সমাবেশ:Tnntv24

আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে

রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, হামলা, অগ্নিসংযোগ ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ, শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড, পূর্বাচল উপশহরের কালনী, কাঞ্চন পৌরসভা, মুড়াপাড়া এবং ভুলতা-গাউছিয়া এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ভুলতা এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। এতে বক্তব্য দেন বিএনপি নেতা হাজি বাছির উদ্দিন বাচ্চু, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্দুল আজিজ, আরিফুল ইসলাম আরিফ, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মফিজুর রহমান, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল পরিকল্পিতভাবে সহিংসতা, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির

চেষ্টা চালাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।

তারা আরও বলেন, কোনো ধরনের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য বরদাশত করা হবে না। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!