নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজিব গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত:Tnntv24
নারায়ণগঞ্জে কনেস্টবল হত্যা মামলায় ফতুল্লা থানায় অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা।Tnntv24
রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ,স্বামী পলাতক:Tnntv24
নারায়ণগঞ্জে সাইনবোর্ড এলাকা ও লিংক রোডে বাস ও ট্রাকে আগুন।Tnntv24
ফতুল্লার কাশীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত আনোয়ার হোসেন:Tnntv24
পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জে তিন ইটভাটার ১৫ লাখ টাকা জরিমানা।Tnntv24
জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজের প্রথম প্রকল্পের হ্যান্ডওভার সম্পন্ন:Tnntv24
ফরটিসের বালু ভরাটে বন্ধ পানি নিষ্কাশনের পথ, রূপগঞ্জে পানিবন্দি পাঁচ গ্রামের মানুষ:Tnntv24
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ, আহত দুই:Tnntv24

রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ, আহত দুই:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ, আহত দুই:Tnntv24
রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের
সড়ক অবরোধ ও বিক্ষোভ ,আহত দুই
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকার আম্বার বোর্ড মিল লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। শনিবার ( ২১নভেম্বর)  বেলা ১১টার দিকে রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়কের হাটাবো এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে শ্রমিকরা এ কর্মসূচি পালন করে। এতে রাস্তার উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
উত্তেজিত শ্রমিকরা হামলা চালিয়ে মিলে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে শ্রমিকদের হামলায় আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইরফান পাশা (৪৫) ও এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী (৩৪) আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম আব্দুল্লাহ-বিন-শফিক, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম ও রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তাদের উপস্থিতিতে মিলের ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ) কামরুল ইসলাম জানিয়েছেন, আগামী ২৫নভেম্বর থেকে ১ডিসেম্বর তারিখের মধ্যে পর্যায়ক্রমে শ্রমিকদের লে-অফের ক্ষতিপূরণ সহ সকল পাওনা পরিশোধ করা হবে। পরে দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
শ্রমিকরা জানায়, লে-অফের দুই মাসের ক্ষতিপূরণসহ দুই মাস ২২দিনের বেতন বকেয়া রয়েছে। জ্বালানি সংকট বর্তমানে নিরসন হয়ে গ্যাসের চাপ বৃদ্ধি পেলেও কারখানাটি চালু করা হচ্ছে না। আম্বার বোর্ড মিলের নামে গত ১৪বছর গ্যাস লাইন থাকলেও তা এখন বন্ধ করে অন্য নামে পেপার মিল চালু করা হয়েছে। শ্রমিকরা তা মানবে না। দুই মাস ২২দিনের বকেয়া বেতন, ভাতা না পেয়ে শ্রমিকরা অতিকষ্টে দিন যাপন করছেন।
গত ২৩আগস্ট কারখানা বন্ধ করার দিন শ্রমিকদের আন্দোলনের একপর্যায়ে মিল কর্তৃপক্ষ ২০নভেম্বর তারিখের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করার আশ্বাস দেয়। তখন শ্রমিকরা ফিরে যায়। মিলের ১৯৮জন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত শ্রমিকদের ক্ষতিপূরণ, গ্রাচুয়িটি দেওয়া হচ্ছে না। শ্রমিকদের চাকরিচ্যুত করায় তারা অতিকষ্টে দিন যাপন করছে। শ্রমিকদের বাড়ি ভাড়া ও দোকান বাকি পরিশোধ করা যাচ্ছে না।
গত ২৩আগস্ট শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে চাইলে তারা বাঁধার মুখে পড়েন। একপর্যায়ে কারখানার স্টাফরা শ্রমিকদের মারধর করে। দীর্ঘদিন ধরে বেতন, ভাতা ও অন্যান্য পাওনা বকেয়া রয়েছে। বিনা নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন করা হয়। আগামী ১ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা না হলে পুনরায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এব্যাপারে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইরফান পাশা বলেন, জ্বালানি সংকটে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১২ অনুযায়ী গত ২৩আগস্ট থেকে কারখানার সব সেকশনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, ১ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা না হলে কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ গত ২৩আগস্ট তীব্র জ্বালানি সংকট ও কাঁচা মালের অভাব দেখিয়ে আম্বার বোর্ড মিলের উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। মিলে ৩৭৯ জন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!