নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজিব গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত:Tnntv24
নারায়ণগঞ্জে কনেস্টবল হত্যা মামলায় ফতুল্লা থানায় অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা।Tnntv24
রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ,স্বামী পলাতক:Tnntv24
নারায়ণগঞ্জে সাইনবোর্ড এলাকা ও লিংক রোডে বাস ও ট্রাকে আগুন।Tnntv24
ফতুল্লার কাশীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত আনোয়ার হোসেন:Tnntv24
পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জে তিন ইটভাটার ১৫ লাখ টাকা জরিমানা।Tnntv24
জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজের প্রথম প্রকল্পের হ্যান্ডওভার সম্পন্ন:Tnntv24
ফরটিসের বালু ভরাটে বন্ধ পানি নিষ্কাশনের পথ, রূপগঞ্জে পানিবন্দি পাঁচ গ্রামের মানুষ:Tnntv24
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।Tnntv24
Next
Prev

এক রাতে ৪ বাড়িতে ডাকাতি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়,আহত ১।Tnntv24

এক রাতে ৪ বাড়িতে ডাকাতি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়,আহত ১।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
এক রাতে ৪ বাড়িতে ডাকাতি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়,আহত ১।Tnntv24

এক রাতে ৪ বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়, আহত ১

Tnntv24.প্রতিনিধি আড়াইহাজার:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতেই পাশাপাশি এলাকার চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ভোর রাত দুইটা থেকে চারটার মধ্যে উপজেলার খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা, কদমতলী ও পাঁচআনি চক এলাকায় এসব ঘটনা ঘটে।

ডাকাতেরা বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ ও মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে জামাল নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দুইটার পর একদল ডাকাত খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামের জহিরুল ইসলাম জুরুর বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজনকে জিম্মি করে ডাকাতেরা নগদ ৩৫ হাজার টাকা, একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও ১২ আনা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এরপর একই ইউনিয়নের কদমতলী এলাকার ইয়াছিন মিয়ার বাড়িতে ডাকাতি হয়। সেখান থেকে এক ভরি স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে ডাকাতেরা। পরে পাঁচআনি চক এলাকার আব্দুল আমিনের বাড়িতে হানা দিয়ে নগদ ১৯ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায় তারা।

একই এলাকার জামালের বাড়িতেও ডাকাতি করে দুর্বৃত্তরা। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে বাড়ি থেকে এক ভরি স্বর্ণালংকার ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা।

এক রাতের ব্যবধানে পাশাপাশি এলাকার চারটি বাড়িতে ধারাবাহিক ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গভীর রাতে সংঘবদ্ধভাবে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে লুটপাট এবং বাধা দেওয়ায় একজনকে কুপিয়ে আহত করার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। কেউ পুলিশকে কিছু জানাননি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!