রূপগঞ্জের কায়েতপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান জাহেদ আলী গ্রেফতার । Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহেদ আলীকে(৬০) গ্রেফতার করেছে র্যাব-১। গতকাল বুধবার রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব -১ এর কোম্পানী কমান্ডার সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) মেজর আবির হোসেন জানান, গত ৫ আগষ্ট রূপগঞ্জের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের জনকল্যাণ স্কুলের সামনে স্থানীয় নব কিশোলয় […]
রূপগঞ্জে ভাই-বোনের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন,মাদক ব্যবসায়ীদের গ্রেফতার দাবি।Nafiz Ashraf.Tnntv24

Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদ দাতাঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর পূর্বপাড়া এলাকার চাকরিজীবি মুক্তি আক্তার ও তার ভাই কলেজ শিক্ষার্থী সোহাগের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল ১৫ অক্টোবর মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তি আক্তার। এসময় উপস্থিত ছিলেন মুক্তি […]
রূপগঞ্জে বালুভর্তি ট্রাক লুটের ঘটনায় তারাব পৌর বিএনপি সম্পাদক গ্রেফতার : Nafiz Ashraf. Tnntv24

tnntv24.রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের বালুভর্তি ট্রাক লুটের ঘটনায় তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার ( ১৫ অক্টোবর ) সকালে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, তারাব […]
রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বেহাল সড়ক সংস্কারে জামায়াত-বিএনপি ও সামাজিক সংগঠন। Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ কাঞ্চন পৌরসভার চাঁন টেক্সটাইল – কাঞ্চন বাজার সড়কের বেহাল দশায় প্রতিনিয়তই ভোগান্তি পোহাচ্ছেন হাজারো মানুষ। যতই দিন যাচ্ছে আর ছোট বড় গর্তে পরিনত হচ্ছে সড়কটি। বর্তমানে চলাচলে অনুপযোগী হওয়ায় বিকল্প সড়ক ব্যবহার করছে অটো-অটো রিকশা চালক ও পথচারীরা। জনগনের দুর্ভোগ লাগবে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় রূপগঞ্জ থানা জামায়াত, পৌর বিএনপি ও সামাজিক […]
নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে দেবী দূর্গার বিসর্জন । Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জে শেষ হলো দুর্গোৎসব। রাতে বিসর্জন দেবী দূর্গা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন ভক্তকরা। মর্ত্যে ‘বাবার বাড়ি’ বেড়ানো শেষে ঘোড়ায় চড়ে ‘কৈলাসে দেবালয়ে’ ফিরেছেন আনন্দময়ী দেবী দুর্গা। মায়ের কাছে অশুর শক্তির বিনাশের প্রার্থনা করেছেন ভক্তরা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হলো সনাতন […]
রূপগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস অনুষ্ঠিত : Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৩ অক্টোবর ) রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল হাসান প্রমুখ পরে তারা শোভাযাত্রা নিয়ে উপজেলার প্রধান […]
পূর্বাচল নতুন শহরে আদিবাসীদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ : Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত আদিবাসীরা। ১২ অক্টোবর শনিবার পূর্বাচল ক্লাব সংলগ্ন ৩শ ফুট সড়কের চত্বরে এ মানববন্ধন করা হয়। পূর্বাচল আদিবাসী ও ক্ষতিগ্রস্থ সমন্বয় কমিটির আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন। মানববন্ধনে বক্তব্য […]
সংবিধান অনুযায়ী দেশের সকল গোষ্ঠির সমান অধিকার আছে-উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন । Nafiz Ashraf . Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক: ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সংবিধান অনুযায়ী দেশের সকল গোষ্ঠির সমান অধিকার আছে। সংবিধান কার্যকর করার জন্য সরকার সচেষ্ট, আমরা এটা চর্চা করে আসছি, লালন করে আসছি। সব অধিকারের জন্যই আমাদের দরজা খোলা আছে এবং আগামী দিনেও এই অধিকার সংরক্ষণ করার জন্য আমরা অত্যান্ত সচেষ্ঠ আছি এবং […]
নারায়ণগঞ্জে পুজা মন্ডপ পরিদর্শনকালে র্যাব ডিজি শহিদুর রহমান-সাজা নিশ্চিতে মামলা মনিটরিং করব। Nafiz Ashraf.Tnntv24

Tnntv24. নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে র্যাবের মহা পরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, একটি কুচক্রি মহল সামান্য ঘটনা ইস্যু করে গুজর ছড়িয়ে ইতিপূর্বে নাশকতা করেছে। এবার যাতে কোনভাবেই না পারে আমরা প্রথম থেকেই প্রস্তুত আছি। আমাদের সাইবার টিম সহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমাদের সাইবার টিম ও অন্যান্য বাহিনীরও সাইবার টিম কাজ করছে। যাতে সাইবার […]
সাম্প্রাদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে- কাজী মনিরুজ্জামান : Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলকে বজায় রাখতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার। সকলেই দুর্গোৎসবে আনন্দ-উল্লাসে মেতে উঠতে হবে। এ সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নিতে হবে। সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য, সংহতি ও পারষ্পরিক সহযোগীতা থাকতে হবে। মানব সমাজে শান্তি প্রতিষ্ঠায় […]
নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশনে সুচন্দাকে দেবী রূপে কুমারী পূজা দিয়েছে। Nafiz Ashraf. Tnntv24

নারায়ণগঞ্জের চাষাঢ়ার মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনে সাত বছর বয়সী শিশু সুচন্দাকে দেবী রূপে কুমারী পুজা দিয়েছে সনাতন ধর্মাবলম্বি লোকেরা। সেখানে ব্যাপক আনন্দমুখর পরিবেশে কুমারী পুজা অনুষ্ঠিত হয়েছে। প্রদ্বীপ জ্বেলে শংখ বাজিয়ে উলুধ্বণি দিয়ে সাত বছর বয়সী শিশুকে দেবীর আসনে বসিয়ে তারচরণে প্রণাম করে পুজো করা হয়। কুমারী পুজায় সনাতন হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার পূণ্যার্থী অংশগ্রহণ […]
শারদীয় দুর্গাপূজা নিয়ে কোন বিশৃঙ্খলা ও অপতৎপরতা সহ্য করা হবে না: আইজিপি ময়নুল । Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.বিশেষ প্রতিনিধি,নারায়ণগঞ্জ: পুলিশের মহাপরিদর্শক মো: ময়নুল ইসলাম বলেছেন, শারদীয় দুর্গাপূজা নিয়ে কোন বিশৃঙ্খলা ও অপতৎপরতা সহ্য করা হবে না। তিনি আরো বলেন, আমরা একটি নতুন পরিবেশে পূজা উদাযপন করছি। এখানে অনেকের মনে শঙ্কা ছিলো, সেই শঙ্কাকে দূর করে সম্প্রীতির বাংলাদেশে হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিষ্টান মিলে এই পূজা উদযাপন করছি। সারা বাংলাদেশে বত্রিশ হাজার পূজা মন্ডপে উৎসাহ […]
দুর্গোৎসবে নগরীর বিভিন্ন মন্ডপ পরিদর্শনে মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ । Nafiz Ashraf. Tnntv24

Tnntv24. নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজার সপ্তমীর দিন শহরের সাহাপাড়া পূজা মন্ডপ, টানবাজার পূজামন্ডপ, শ্রী শ্রী গোপিনাথা মন্দির, নিতাইগঞ্জ শ্রীশ্রী বলদেব জিওর আখড়া পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সন্ধ্যায় নগরীর মিশনপাড়া এলাকায় রামকৃঞ্চ মিশন […]
ফতুল্লার পাঁচ ইউনিয়ন সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করার জন্য গিয়াসের আপ্রাণ চেষ্টা । Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক: নারায়নগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানিছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন। গত ৩০ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এই চিঠি দেয়া হয়। ইউনিয়ন পাঁচটি হল, কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর ও বক্তাবলি। এই ইউনিয়নগুলো নারায়ণগঞ্জ-৪ সংসদীয় এলাকার […]
রূপগঞ্জে সীমানা প্রাচীর ভেঙ্গে জমি দখলের অভিযোগ :Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.রূপগঞ্জ (নারায়নগঞ্জ) সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকার নূর মোহাম্মদ এর পৈত্রিক জমির সীমানা প্রাচীর ভেঙ্গে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল ৯ অক্টোবর নূর মোহাম্মদের মেয়ে মোসাঃ তানজিলা আক্তার বাদী হয়ে একই এলাকার মৃত শাহজাহানের ছেলে আল-মামুন (৩০), তুহিন (৪৬), আল-আমিন (৩৬), ফয়জুদ্দিনের ছেলে টিটু (৩৮), মামুনের ছেলে হাবিবের […]
পূর্বাচলের অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা

Tnntv24.শফিকুল আলম ভূইয়া রূপগঞ্জঃ দীর্ঘদিন সংস্কার না করায় রাজউকের পূর্বাচল উপশহরের জলসিঁড়ি,ইছাপুরা, গুতিয়াবো, পানিআগ্রা, পশি, আলমপুর, ধামছি, কামতা, হঠাৎমার্কেট, সুলপিনা ও বাঘবের সিডিমার্কেটসহ আশপাশের এলাকার অভ্যন্তরীণ সড়কের বেহাল দশার সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরা এ সড়কগুলো দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পরিবহন চালকদের। সড়কের মাঝখানে থাকা বড় বড় গর্তে পড়ে উল্টে যাচ্ছে অটোরিকশাসহ […]
কাজী মনিরুজ্জামান বিজিএমইএ’র সম্মিলিত পরিষদের সভাপতি :Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ম্যাক্স সুয়েটার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সম্মিলিত পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনের কো-চেয়ারম্যান আবুল কালাম। গত ৭ অক্টোবর সোমবার রাতে রাজধানীর উত্তরা […]
রূপগঞ্জে হযরত মোহাম্মদ (সাঃ) এর অবমাননাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ : Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ হযরত মোহাম্মদ (সাঃ) এর অবমাননাকারীর শাস্তির দাবিতে গতকাল ৮অক্টোবর মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। কলেজ মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া কলেজের শিক্ষক আবু সালেহ মোঃ আল আমিন। সভায় বক্তব্য রাখেন কলেজের শিক্ষক ফয়েজ মোল্লা, সামসুর রহমান, ছাত্র রিফাত […]
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাকে বিয়ে করতে ব্যর্থ হয়ে শিশু সন্তানকে অপহরণ, গ্রেফতার ২ : Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাকে বিয়ে করতে ব্যর্থ হয়ে শিশু সন্তানকে অপহরণ করার ঘটনায় অপহৃত শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে র্যাব-১১। অপহৃণের সাথে জড়িত থাকার অভিযোগে অপহৃণের মূল হোতা মাহবুবু আলম পারভেজ এবং তার সহযোগি শাকিল আহমেদ রুবেলকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার ( ৭ অক্টোবর ) রাত সাড়ে আটটায় র্যাব এগারো থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে […]
ভয়াবহ অগ্নিকান্ডে নারায়ণগঞ্জের কালীর বাজারে ৩০ দোকান পুড়ে ছাই । Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক: ভয়াবহ অগ্নিকান্ডে নারায়ণগঞ্জ সদরে কালীরবাজারে প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছে ব্যবসায়ীরা। অগ্নিকান্ডে পুরে গেছে বাজারের হাস-মুরগির দোকান থেকে শুরু করে মসলা, মরিচ ও প্লাস্টিকের বাটি-বালতির দোকানগুলোও। এই ঘটনা ঘটেছে রোববার ( ৬ অক্টোবর ) গভির রাতে। সোমবার দিনের বেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কালিরবাজারে সরেজমিনে দেখা যায়, দোকানগুলোর […]
নারায়ণগঞ্জে এ বছর উৎসবমুখর পরিবেশে পূজা পালনে সকল প্রস্তুতি সম্পন্ন : Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক: শরতের শুভ্র আকাশে বইছে দেবী দুর্গার আগমনী বার্তা। পাঁচদিন ব্যাপী দুর্গাপূজার প্রস্ততি নিয়ে ব্যাস্ত নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের লোকজন। চলছে প্রতিমা তৈরীর শেষ পর্যায়ের কাজ। দেশে পটপরিবর্তন হলেও এ বছর উৎসবমুখর পরিবেশে পূজা পালন করবে বলে জানান আয়োজকরা। এ বছর প্রতিমা তৈরীর কাজ কিছুটা কম ও পণ্যের দাম বেশী হওয়ায় আয় কমে গেছে শিল্পীদের। […]

