নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে অবৈধ  দখল বন্ধে দুই ইউনিয়নের বাসিন্দা কতৃক আবাসন কোম্পানিকে  ৯ দফা দাবি পেশ:Tnntv24
নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের যাত্রা শুরু।Tnntv24
রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক:Tnntv24
প্রদীপের নীচে অন্ধকার বালু নদীতে  ১৭ বাঁশের সাঁকো:Tnntv24
নারায়ণগঞ্জ:সাবেক কাউন্সিলর ইকবালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,মালিক ও তার স্ত্রীকে মারধর।Tnntv24
রূপগঞ্জের নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিবে পদায়ন:Tnntv24
বিকেএমইএর সভাপতি হাতেম বলেছেন নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাওয়া যাচ্ছে।Tnntv24
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাত-পা বাধা বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ ও আমলাপাড়ায় ভবনে নিচে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ প্লাস মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।Tnntv24
নতুন কুড়ি স্পোর্টস দিয়ে আগামী ক্রীড়াবিদ ও আগামী প্রজন্ম তৈরি করতে চাই -যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।Tnntv24
Next
Prev

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬। Tnntv24

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬। Tnntv24

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি
ল্যান্ডসহ আহত ৬

Tnntv24.আড়াইহাজার প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)
সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হয়েছেন| একই রাতে পাশের একটি বাড়িতে ডাকাতি করে নগদ ২ লাখ ৭০
হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে|

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এ ঘটনা ঘটে|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধন্দী গ্রামের বাসিন্দা এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার
(ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন| রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে
রাস্তার পাশে বসে ছিলেন| এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ওপর হামলা চালায়|
অভিযোগ রয়েছে, ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাকিব হাছান খাঁন, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২)
এবং মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩)-কে গুরুতর আহত করে| আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত সরে যায়| পরে আহতদের
প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়| সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়|
স্থানীয় বাসিন্দারা জানান, ওই ঘটনার প্রায় এক ঘণ্টা পর পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় একই ডাকাত দল|
অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়|

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| ডাকাতদের হামলায় সহকারী কমিশনারসহ
বেশ কয়েকজন আহত হয়েছেন| তবে হামলার সময় ডাকাতেরা তাঁদের কাছ থেকে কোনো মালামাল নিতে পারেনি বলে জানা গেছে| লিখিত অভিযোগ
পেলে মামলা নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে| এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান বলেন, ডাকাতেরা চলে যাওয়ার
সময় যাঁকে সামনে পেয়েছে, তাঁকে কুপিয়ে পালিয়েছে| সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বুকে আঘাত পেয়েছেন| তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা
নিয়ে বাড়ি ফিরেছেন| ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে|

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!