নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হবে– শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।Tnntv24
গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন, বিরোধী দলের ভূমিকাও প্রশ্নবিদ্ধ-না’গঞ্জ চেম্বার সভাপতি।Tnntv24
শ্রমিক বিক্ষোভ: ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল ,টিয়ারশেল,সাউন্ড গ্রেনেড নিক্ষেপ -কয়েকজন আহত।Tnntv24
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের  সদস্য সচিব বহিস্কার:Tnntv24
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৩০ জন আটক ৫।Tnntv24
শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন  গেমে আসক্তি, গতি হারাচ্ছে শিক্ষা:Tnntv24
রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই:Tnntv24
৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ,নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড ৪ ঘন্টা অবরোধ।Tnntv24
সিরাজগঞ্জের শাহদাতপুরের ফ্রেশফুড সার্ভিস কোম্পানির চটকদার বিজ্ঞাপন, নকল ঘিয়ের রমরমা ব্যবসা:Tnntv24
নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে ওমেদার সিন্ডিকেটের রাজত্ব ! Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন।Tnntv24

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন।Tnntv24

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক

দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন

Tnntv24.অনলাইন ডেক্স:

নারায়ণগঞ্জে আশরাফুর রহমান মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় কাজী সাইফ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৭ ম্যাচে ৬.৫ নিয়ে এ কৃতিত্ব অর্জন করেন।

এদিকে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে জাবেদ আল আজাদ প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন নিলয় দেবনাথ।

অপরদিকে ৪ জন সমান ৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে চর্তুথ থেকে সপ্তম হয়েছেন যথাক্রমে ক্যান্ডিডেটমাস্টার আজমাইন পারভেজ সায়র, ক্যান্ডিডেটমাস্টার আবু হানিফ, সিয়াম চৌধুরী ও মোহাম্মদ মোকসেদ খান।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেস একাডেমির সভাপতি মেহেদী হাসান মিশু, হেরিটেজ স্কুলের ফাউন্ডার ডিরেক্টর সেলিম মিয়া এবং প্রয়াত আশরাফুর রহমান মিঠুর সহধর্মিণী শামীমা সুলতানা।

প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন ফিদে আরবিটার মোহাম্মদ শামীম ও ফিদে আরবিটার ইয়াসিন আরাফাত। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর ইসলাম।

উল্লেখ্য নারায়ণগঞ্জ হেরিটেজ স্কুলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শ্রীলঙ্কার একজনসহ মোট ৩৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। ১২ জন খেলোয়াড়কে অর্থ পুরস্কার প্রদান করা হয়।

চ্যাম্পিয়ন কাজী সাইফকে পুরস্কৃত করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মর্তুজা শরিফুল ইসলাম

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!