নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর মৃত্যু:Tnntv24
রূপগঞ্জে মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও সহিংসতা মামলা:Tnntv24
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন।Tnntv24
রূপগঞ্জে অবৈধ  দখল বন্ধে দুই ইউনিয়নের বাসিন্দা কতৃক আবাসন কোম্পানিকে  ৯ দফা দাবি পেশ:Tnntv24
নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের যাত্রা শুরু।Tnntv24
রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক:Tnntv24
প্রদীপের নীচে অন্ধকার বালু নদীতে  ১৭ বাঁশের সাঁকো:Tnntv24
নারায়ণগঞ্জ:সাবেক কাউন্সিলর ইকবালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,মালিক ও তার স্ত্রীকে মারধর।Tnntv24
রূপগঞ্জের নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিবে পদায়ন:Tnntv24
বিকেএমইএর সভাপতি হাতেম বলেছেন নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাওয়া যাচ্ছে।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও সহিংসতা মামলা:Tnntv24

রূপগঞ্জে মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও সহিংসতা মামলা:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও সহিংসতা মামলা:Tnntv24

রূপগঞ্জে মৃত যুবলীগ নেতাসহ৬৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক 

ও সহিংসতা মামলা

Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত দুই বছর আগে মারা যাওয়া নিষিদ্ধ সংগঠন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি শামীম মাহবুবকে আসামি করে বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বাদী হয়ে মৃত যুবলীগ নেতা শামীম মাহবুবসহ নামীয় ৬৪ জনসহ অজ্ঞাত২০০ জনকে আসামি করে বিস্ফোরক ও সহিংসতার মামলা দায়ের করা হয়েছে।

গত কয়েক দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রূপগঞ্জ উপজেলার ৩০০ ফিটসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ঝটিকা মিছিল বিক্ষোভ সমাবেশ করেন। অপরদিকে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাশকতা ঠেকাতে বিএনপি, যুবদল ছাত্রদল বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে রূপগঞ্জ থানার গুতিয়াব ৩’শ ফিট এক্সপ্রেসওয়েতে ভুঁইয়া ব্রিজের সামনে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণসহ রাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনার চেষ্টা চালায়। এই ঘটনায় রায়হান, মোবারক হোসেন, সিয়াম আহমেদসহ নামীয় ৬৪ জনসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে বিস্ফোরক ও সহিংসতার মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ২০ জন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ মামলার ৬০ নাম্বার আসামি করা হয়েছে নিষিদ্ধ সংগঠন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি শামীম মাহবুবকে।

শামীম মাহবুবের পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৫ নভেম্বর শামীম মাহবুব ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, যুবলীগ নেতাকে আসামি করে বিস্ফোরক ও সহিংসতার মামলা হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

এ ব্যাপারে মামলার বাদী রূপগঞ্জ উপ-পরিদর্শক এসআই হারুনুর রশিদ বলেন, কম্পিউটার টাইপিং এ মিস্টেক হওয়ার কারণে পিতার নামটা ভুলে এসেছে। আমরা পরে সংশোধন করে ফেলেছি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পুলিশ তো মামলা নিয়েছে লোকজনের কাছে তথ্য নিয়ে। বিষয়টি যাচাই-বাছাইয়ের পরে বলতে পারবো।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!